প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার এ নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। প্রশাসন সূত্রে জানা যায়, নোটিশ পাওয়া ওই কর্মকর্তা শারীরিক শিক্ষা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম সাদাত হোসেন। তাঁকে তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতির সংশোধিত নীতিমালা প্রকাশ না করার অভিযোগ তুলে গত ২৩ আগস্ট কর্মকর্তা সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন সাদাত হোসেন।