কারণ দর্শানোর নোটিশ চ্যানেল টোয়েন্টিফোরকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্যসংবলিত অনুষ্ঠান প্রচারিত হওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম কেন হাতে নেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দুই সপ্তাহের মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদেশ অনুসারে আটজনকে এই নোটিশের জবাব দিতে হবে। তাঁরা হলেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, অনুষ্ঠানপ্রধান, ‘মুক্তবাক’ নামক টক শোর প্রযোজক, টক শোটির সঞ্চালক মাহমুদুর রহমান মান্না এবং দুই আলোচক গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহ।