প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় জবাবদিহি ও স্বচ্ছতা আনার জন্য তদারকি সেল গঠন করেছে।
এদিকে করপোরেশনের সচিব রশিদ আহমদ নগরের চকবাজার ওয়ার্ড পরিদর্শন করেছেন। ওই সময় পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ৫৫ জনের মধ্যে ১২ জন অনুপস্থিত ছিলেন। এ ছাড়া কর্তব্যে অবহেলার জন্য ওয়ার্ড পরিচ্ছন্নতা সুপারভাইজারকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেন।
করপোরেশনের মেয়র মন্জুর আলম গতকাল সোমবার এই তদারকি সেল পরিদর্শন করেন। তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পরিচ্ছন্ন শহর। তাই এই কাজে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়ম হলে কাউকে রেহাই দেওয়া হবে না।