কারণ 'ভিবরিও কলেরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকায় ওয়াসার পানি পান করে চারজনের মৃত্যু হয়েছিল ‘ভিবরিও কলেরি’ ভাইরাসে আক্রান্ত হয়ে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জনের কাছে ভাইরোলজিস্ট টিমের (ভাইরাস শনাক্তকারী দল) জমা দেওয়া প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।
সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী প্রথম আলোকে জানান, লক্ষ্মণখোলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় ৬ অক্টোবর ভাইরোলজিস্ট ও চিকিৎসক শারমীনের নেতৃত্বে ঢাকার রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা ইনস্টিটিউটের (আইসিডিডিআরবি) প্রতিনিধিদল আক্রান্ত বিভিন্ন রোগীর মলমূত্র সংগ্রহ করে। পরে দলটি আক্রান্ত ব্যক্তিদের বাড়ির পানি সংগ্রহ করে।
মলমূত্র পরীক্ষার পর প্রতিনিধিদল প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘ভিবরিও কলেরি’ নামক কলেরার ভাইরাস লক্ষ্মণখোলা এলাকায় ছড়িয়ে পড়েছিল। এতে ওই এলাকার লোকজন আক্রান্ত হয় এবং মৃত্যুর ঘটনা ঘটে।