কারমাইকেল কলেজে ছাত্র ফ্রন্টের নবীনবরণ ও সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে কারমাইকেল কলেজে গতকাল রোববার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শিক্ষার্থীদের নবীনবরণ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাকসুর সাবেক সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদ রংপুর জেলা শাখার সমন্বয়ক কমরেড আবদুল কুদ্দুস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য কিবরিয়া হোসেন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর জনক রায়কে সভাপতি ও প্রিয়তম কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।