কারসাজি করে ছাত্রীর অশ্লীল ছবি তৈরি মাদ্রাসাছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারসাজির মাধ্যমে এক স্কুলছাত্রীর অশ্লীল ছবি তৈরি করে মুঠোফোন ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত শনিবার নাটোরের রানীনগর থানার পুলিশ এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে। ওই ছাত্রী তার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সে এ কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া ওই ছাত্রের নাম ইউসুফ আলী ওরফে সম্রাট (১৮)। তার বাড়ি রানীনগর উপজেলার সিম্বা গ্রামে। সে বগুড়ার একটি হাফেজি মাদ্রাসার ছাত্র। পুলিশ তাকে গত রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। রানীনগর থানার ওসি শাহরিয়ার খান জানান, সম্রাট মুঠোফোনে কৌশলে ওই ছাত্রীর ছবি তুলে নেয়। পরে ওই মেয়ের মুখমণ্ডল কম্পিউটারের মাধ্যমে একটি অশ্লীল ছবিতে লাগিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ঘটনা জানার পর স্কুলছাত্রীর বাবা শনিবার রানীনগর থানায় মামলা করেন।