কারা ফটক থেকে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্তির পর কারাফটক থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর সদস্য মো. শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে জানান, নগরের কোতোয়ালি থানার সন্ত্রাস দমন আইনের মামলায় জামিননামা পাওয়ার পর সোমবার বিকেলে আসামি শাহাদাত হোসেনকে মুক্তি দেওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, শাহাদাতকে কারা ফটক থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এগুলো যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।