কারা ফটক থেকে জামায়াত নেতা শামসুল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তির পর কারা ফটক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে তাঁকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন বলেন, সব মামলায় জামিননামা আসায় গতকাল বিকেলে শামসুল ইসলামকে মুক্তি দেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, নাশকতার অভিযোগে করা আরও কয়েকটি মামলায় তদন্তে শামসুল ইসলামের জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে শুক্রবার আদালতে হাজির করা হতে পারে।