কারা ফটক থেকে জামায়াত নেতাকে আবার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান আলীকে (৪২) কারা ফটক থেকে আবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) দল গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার তাঁকে গ্রেপ্তার করে। শাহজাহান আলী উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতি মহল্লার বাসিন্দা।
ডিবি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী এলাকায় পিকেটিং করার সময় শাহজাহানকে আটক করে পুলিশ। পরে তাঁকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে তিনটি মামলায় ও সর্বশেষ গত বুধবার সিরাজগঞ্জ জেলা জজ আদালত থেকে আরও একটি মামলায় তিনি জামিন পান।