কারা ফটকে আটক জামায়াত নেতা জাফর সাদেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আিমর জাফর সাদেককে কারা ফটক থেকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
জাফর সাদেকের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানা ও সাতকানিয়া থানায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ দ্রুত বিচার আইনে ১১টি মামলা রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, জামায়াত নেতা জাফর সাদেক কারাগার থেকে মুক্তি পেলেও সাতকানিয়া থানার আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে আদালতে। এ জন্য তাঁকে আটক করা হয়েছে।