কারা ফটকে নূর হোসেনের সহযোগীকে জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদকে কারা ফটকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে কমিটি গতকাল মঙ্গলবার বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। কারাধ্যক্ষ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জিজ্ঞাসাবাদ শেষে শাহজাহান আলী মোল্লা বলেন, ‘সাত খুনের ঘটনা একটি জটিল মামলা। একেকজনকে জিজ্ঞাসাবাদকালে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে।