কারা ফটকেই লেবার পার্টির সভাপতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন আলীকে (৪০) মুক্তির পর ফের কারা ফটক থেকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ফটক থেকে তাঁকে আটক করা হয়। পরে হালিশহর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। আলাউদ্দিন ১৮-দলীয় জোটের নগর কমিটির যুগ্ম আহ্বায়ক।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজকুমার মজুমদার প্রথম আলোকে জানান, লেবার পার্টির সভাপতি আলাউদ্দিনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে পুলিশের কাছে। বর্তমান অস্থিতিশীল পরিবেশে মুক্তির পর নাশকতায় জড়িয়ে পড়তে পারেন তিনি।
২০ অক্টোবর বায়েজীদ বোস্তামী চন্দ্রনগর এলাকা থেকে আলাউদ্দিন আলীকে গ্রেপ্তার করে পুলিশ।