কারা ফটকেই হামকা গ্রুপের নেতা ফের গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মুক্তির পর হামকা গ্রুপের নেতা নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করে নগরের কোতোয়ালি থানার পুলিশ।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নগরের হালিশহর থানার একটি ডাকাতি মামলায় জামিনে মুক্তি পান হামকা গ্রুপের দলনেতা নুরুল আলম। কারা কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি অবহিত করলে তাঁকে কারা ফটক থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১৫টি ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। কোতোয়ালি থানার একটি ছিনতাইয়ের মামলায় তাঁকে আদালতে পাঠানো হবে। নুরুল আলম জামিনে মুক্তি পেলে নগরে ছিনতাই ও ডাকাতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ছিনতাইকারীদের নিয়ে একটি দল গঠন করেন তিনি। ওই দলের নাম দেন হামকা গ্রুপ।