কারাগার থেকে জামিনে মুক্ত শহীদ উদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল রোববার রাতে বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামিনে মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, শহীদ উদ্দীন চৌধুরীর জামিনের কাগজপত্র দুপুরে কারাগারে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাঁকে রাত নয়টার দিকে মুক্তি দেওয়া হয়। এ বছর ২৯ জানুয়ারি তাঁকে এ কারাগারে আনা হয়। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারির মধ্যে হত্যা ও নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন মামলা রয়েছে। সর্বশেষ পল্টন থানার নাশকতা মামলায় দুদিন আগে তিনি জামিন পান।