কারাগার থেকে পাঁচ খুনির মালামাল ফিরিয়ে নিচ্ছেন স্বজনেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তাঁদের ব্যবহূত মালামাল স্বজনদের কাছে ফিরিয়ে দিতে শুরু করেছে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার বিকেলে খুনি সৈয়দ ফারুক রহমানের ভগ্নিপতি ইশফাকুর রহমান মালামাল ফেরত চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তাঁর এই আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ বেলা সোয়া তিনটায় মালামাল হস্তান্তর করে। সূত্র জানায়, ফারুক রহমানের ব্যবহূত মালামালের মধ্যে ছিল একটি জাতীয় পরিচয়পত্র, স্যান্ডেল, চশমা, প্লাস্টিকের মগ, বাটি ও কয়েকটি বই।সূত্র জানায়, পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর কারা কর্তৃপক্ষ তাঁদের মালামালগুলো পাঁচটি ব্যাগে ভরে আলাদা করে রাখে। পরিবারের সদস্যরা আবেদন করে তাঁদের স্বজনদের মালামালগুলো নিতে শুরু করেছেন।