কারাগার থেকে পুলিশ হেফাজতে পাপিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গতকাল বৃহস্পতিবার রাতে পল্টন থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
১০টি মামলায় জামিন লাভের পর বিএনপির সাবেক সাংসদকে আরও নতুন চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার দুইটি মামলায় তাঁকে দুই দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এ জন্যই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহিলা কারাগার থেকে তাকে পল্টন থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।
কাশিমপুর মহিলা কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কারাগারের রজনীগন্ধা ভবনে ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদা পান পাপিয়া। আদালতের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৬ জুন রাত ১০টায় তাঁকে এ কারাগারে স্থানান্তর করা হয়।