কারাগার থেকে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত রাজশাহী জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা হওয়ায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ শাহাদত হোসেন জানান, নাদিম মোস্তফাকে কারাগার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে রামেক হাসপাতালে পাঠানো হয়। নাশকতার মামলায় গত ১৯ জানুয়ারি ঢাকার গুলশানের বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে।