কারাগার থেকে হাসপাতালে রিজভী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগার থেকে গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর কারাধ্যক্ষ নাসির আহমেদ জানান, রুহুল কবির রিজভীকে গতকাল দুপুরে ওই কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বিকেল তিনটার দিকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। পরে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর একজন চিকিৎসক জানান, ১৯৮৪ সালে আন্দোলনের সময় রিজভী আহমেদ একবার গুলিবিদ্ধ হলে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাঁর ক্ষুদ্রান্ত্রের একটি অংশ সরু হয়ে যায়। এতে মাঝেমধ্যে তাঁর ব্যথা ও বমি হয়। এ ছাড়া তাঁর উচ্চ রক্তচাপ ও হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে।