কারাগার বন্দীদের সংশোধনাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘উন্নত দেশে কারাগারকে সংশোধনাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশেও সেটা শুরু হয়েছে। কারাগার শুধু বন্দীদের শাস্তিদানের স্থানই নয়, বরং সেখানে সংশোধনের মাধ্যমে তাঁদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। সেই লক্ষ্যে কারারক্ষীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।’ তিনি কারারক্ষীদের উদ্দেশে বলেন, বন্দীদের প্রতি সদয় ও ভালো আচরণ করতে হবে, তাহলে তাঁরাও ভালো হয়ে সমাজের কাজে অংশ নিতে পারবেন।গতকাল শনিবার ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঝিনাইদহ জেলা কারাগার ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম। এতে বক্তব্য দেন সাংসদ আবদুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস প্রমুখ। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।