কারাগারগুলোয় তিন হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারগুলোতে তিন হাজারের বেশি জনবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। তিনি বলেছেন, ‘দেশের কারাগারগুলোতে কারারক্ষী ও কর্মকর্তাদের যথেষ্ট স্বল্পতা রয়েছে। আমরা অতিরিক্ত চাপ নিয়েই কারাগারে দায়িত্ব পালন করছি।’
বাংলা নববর্ষ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুরে কারাগারগুলোতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইফতেখার উদ্দীন এ কথা বলেন।
ইফতেখার উদ্দীন বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে নতুন জনবল নিয়োগের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলেই নিয়োগ-প্রক্রিয়া শুরু হবে।