প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণা ও জাল দলিল সম্পাদনের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার নেয়ামুল বারিসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল তিনিসহ ১১ জন আসামি মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে ওই পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য চার আসামি হলেন আলম, দেলোয়ার, শরীফ ও কাদের। তাঁদের বাড়ি উপজেলার গোপালপুর গ্রামে।
মানিকগঞ্জ প্রতিনিধি