প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতা মামলায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেনকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি নাশকতা মামলায় গত রোববার তিনি নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। গতকাল শুনানি শেষে আদালতের বিচারক খন্দকার হাবিবুর রহমান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।