প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কংস সেতুর ওপর থেকে ১২টি ইয়াবা বড়িসহ রবিন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি নেত্রকোনার বারহাট্টার কান্দাপাড়া বিলেশ্বর গ্রামে। ধরমপাশা থানার এসআই আবু হানিফ ভুঁইয়া জানান, গত শনিবার দুপুরে রবিন মোটরসাইকেলে করে কংস সেতুর ওপর আসেন। এ সময় তাঁকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ওই ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়। পরে এ ঘটনায় রবিনসহ তিনজনকে আসামি করে রাতেই মামলা করা হয়। রবিনকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে।