কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতা-কর্মীকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে পটিয়া পৌর এলাকার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার একটি মেসে ‘গোপন বৈঠক’ করার সময় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম হওলাদার বলেন, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।