কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদারকে হত্যাসহ দুটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম সুমিয়া খানমের আদালতে হাজির হয়ে ফায়জুল কবির তালুকদার জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ফায়জুল কবিরের বিরুদ্ধে বালিপাড়া গ্রামের স্বপন কুমার শীল হত্যা মামলা এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে দুটি মামলা রয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি