প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার দুই আসামি পলাশ ও এনামুলকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ইউনুছ খান এ আদেশ দেন। র্যা ব এ দুজনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিরা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।