প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন ইউপি সদস্য রহমত আলম। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক জানান, ছয় মাস আগে সংরক্ষিত বনের চারা গাছ নষ্ট করার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা হয়। তিনি পলাতক ছিলেন।