কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গতকাল সোমবার মারামারি মামলায় ভাইয়ের বদলি হিসেবে হাজিরা দিতে আসেন আজিজুল ইসলাম নামের এক ব্যক্তি। পরে বিষয়টি ধরা পড়লে তাঁকে সাত দিনের কারাদণ্ড দেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ফুলপুর গ্রামের ইসুব আলী একই গ্রামের হাছেন আলীসহ আটজনকে আসামি করে মারামারির ঘটনায় একটি মামলা করেন। গতকাল ওই মামলায় হাছেন আলীর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি ঢাকায় অবস্থান করায় তাঁর ভাই আজিজুল হাজিরা দিতে আসেন। বিষয়টি ধরা পড়লে আজিজুলকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হারুন অর রশিদ ওই শাস্তি দেন।