কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদারসহ ১৬ নেতা-কর্মীর জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার বেলা একটার দিকে মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক মো. আলী হোসেন এবং নুসরাত জাহান। লঞ্চে অগ্নিসংযোগ, ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় তাঁদের জামিন আবেদন বাতিল করা হয়।