প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য আইনজীবী গাজী এনামুল হকসহ জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার আমলি আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার করা অন্যরা হলেন মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারি জহুরুল ইসলামসহ রোকনুজ্জামান ও অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যায় ত্রাণ দেওয়ার নামে উপজেলার মশ্নিমনগর ইউনিয়নের চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সদস্যরা তাঁদের আটক করেন। ঘটনাস্থল থেকে সে সময় চারটি হাতবোমা উদ্ধার করা হয়। যশোর অফিস|