কারাগারে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি রাজধানীর লালবাগ থানা এলাকার একটি ওয়ার্ডের বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন গতকাল সোমবার রাতে মারা গেছেন। গতকাল রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, লালবাগ থানা এলাকার পলাশী বাজারে সাহাবুদ্দিনের একটি মুদির দোকান আছে। সম্প্রতি লালবাগ থানার পুলিশ দোকান থেকে তাঁকে আটক করে নিয়ে যায়। পরে যানবাহন ভাঙচুরের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। ঢাকা কেন্দ্রীয় কারাগার চকবাজার থানার অধীন হওয়ায় ওই থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।