কারাগারে দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় নাশকতার তিনটি মামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি শাহীন আলম (৩০) ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদকে (৩২) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারিক হাকিম সামিউল ইসলাম তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, ওই দুই ছাত্রনেতা ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে উপজেলার ডুগডুগি বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়গাছা দর্গাপাড়া মাদ্রাসার ভোটকেন্দ্রে হামলা ও নাশকতার পৃথক দুটি মামলার আসামি। তাঁরা দীর্ঘদিন পলাতক ছিলেন।