কারাগারে নিজামীর সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কারাগারের একটি কক্ষে তাঁর সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন স্ত্রী, এক ছেলে ও দুই পুত্রবধূ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর কারাধ্যক্ষ মো. নাশির আহমেদ বলেন, বেলা পৌনে একটার দিকে মতিউর রহমান নিজামীর স্ত্রী বেগম শামসুন্নাহার নিজামী, ছেলে আইনজীবী নাজীব মোমেন, মেয়ে খাদিজা তাহেরা, দুই পুত্রবধূ সালেহা ও রাইয়ান দেখা করেন। সাক্ষাৎ শেষে বেলা দেড়টার দিকে তাঁরা কারাচত্বর ত্যাগ করেন। পারিবারিক ও রিভিউ-সংক্রান্ত বিষয়ে তাঁরা কথা বলেন।