কারাগারে নিজামীর সঙ্গে পরিবার ও আইনজীবীদের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে দেখা করেছেন তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীরা।
কারাগার সূত্র জানায়, দুপুর ১২টার দিকে নিজামীর স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, নাঈমুর রহমান, পুত্রবধূ ছালোয়া ও রাইয়ান কারাগারে ঢোকেন। নিজামীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেলা পৌনে একটার দিকে কারাগার থেকে বের হন তাঁরা।
কাশিমপুর কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ বলেন, পারিবারিক বিষয়ে ও রায় পুনর্বিবেচনার (রিভিউ) বিষয়ে নিজামীর সঙ্গে কথা বলেছেন পরিবারের সদস্যরা।