প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বসে গতকাল বুধবার ৪২ আসামি এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে। কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে তারা পরীক্ষা দেয়। পরীক্ষার্থীরা নাশকতা ও মাদক মামলার আসামি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন জানান, ২৩ জন এইচএসসি, ১৮ জন আলিম এবং দুজন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার কক্ষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দ্র পর্যবেক্ষক ছিলেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা বেলা একটায় সুষ্ঠুভাবে শেষ হয়।