কারাগারে পূজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে দুর্গোৎসব পালন করছেন বন্দীরা। তিন দিন ধরে কারাগারে থাকা ২০০ বন্দী একটি ওয়ার্ডে ছবি টানিয়ে পূজা করছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, ‘কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারের একটি ওয়ার্ডে ছবি টানিয়ে পূজা করছেন বন্দীরা। কারা উপমহাপরিদর্শক (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) অসীম কান্তি পাল কারাগারে বন্দীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন।’
এদিকে কারাগারে আটক সনাতন ধর্মাবলম্বীদের স্বজনেরা সাক্ষাৎকক্ষে ভিড় করছেন বলে জানা গেছে। শারদীয় দুর্গোৎসবে প্রিয়জনের সঙ্গে দেখা করতে অনেকেই ছুটে আসছেন কারাগারে। দেখা করতে আসা সুজিত কুমার দাশ বলেন, ‘ভাতিজাকে দেখতে কারাগারে এসেছি। পরিবার থেকে দূরে থাকলেও তার মনে যাতে কষ্ট না আসে এ আনন্দের দিনে।’