কারাগারে পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালেও দুর্গোৎসব পালন করছেন বন্দীরা। তিন দিন ধরে কারাগারে থাকা প্রায় দেড় শ বন্দী পদ্মা ভবনের একটি কক্ষে দেবী দুর্গার ছবি টাঙিয়ে পূজা করছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) ইকবাল কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারের একটি কক্ষে ছবি টাঙিয়ে পূজা করছেন বন্দীরা। শারদীয় দুর্গোৎসবে প্রিয়জনের সঙ্গে দেখা করতে কারাগারে ছুটে আসছেন বন্দীদের স্বজনেরা।