প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান, জেলা বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক সেলিম ভূইয়া, সদর থানার কাওয়াখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর মাহমুদ। মামলার আইনজীবী রফিকুল ইসলাম বলেন, নাশকতার পৃথক মামলায় গতকাল রোববার চার নেতা সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিরাজগঞ্জ প্রতিনিধি|