কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গতকাল রোববার ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যের মৃত্যু হয়েছে। হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানা গেছে।
বিডিআরের এই সদস্য হলেন বাগেরহাট সদরের মির্জা হাবিবুর রহমান (৬২)। তিনি বিডিআর হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া একজন আসামি ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হাবিবুর রহমান বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তাঁকে কাশিমপুর কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাঁকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, হাবিবুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। কাশিমপুর কারাগারের জেলার জান্নাতুল ফারদিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।