কারাগারে ব্যাংক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় কারাগারে গেছেন আইএফআইসি ব্যাংক চট্টগ্রাম নগরের টেরিবাজার শাখার সাবেক ব্যবস্থাপক ফয়েজ আহমেদ সিদ্দিকী।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে জানান, ২৫ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তা ফয়েজ আহমেদ সিদ্দিকীকে গত মাসে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।