কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কেন্দ্রীয় কারাগারে বিজয় কুমার চাঁদ লাল (৪২) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিজয়ের মৃত্যু হয়।

কারা সূত্রে জানা যায়, বিজয় কুমার ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাথপুর জেলা সদরের শান্তিনগর কলোনির চাঁদ লাল বাজাজের ছেলে। সোনা চোরাচালানের একটি মামলায় যশোরের একটি আদালত তাঁকে তিন বছরের সাজা দেন। কারা ভোগের ছয় মাস অতিবাহিত হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মহিউদ্দীন হায়দার প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে বিজয় কুমার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে তিনি মারা যান। বিজয় কুমারের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।