কারাগারে ভারতীয় বন্দীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত বন্দী বিজয় কুমার চাঁদ লাল (৪২) নামের ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাথপুর জেলা সদরের শান্তিনগর কলোনির বাসিন্দা। সোনা চোরাচালানের একটি মামলায় যশোরের আদালত তাঁকে তিন বছরের সাজা দেন। তাঁর কারাভোগের ছয় মাস পার হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মহিউদ্দীন হায়দার বলেন, গতকাল সকাল সাতটার দিকে বিজয় কুমার অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। বিজয় কুমারের পরিবারের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। তাঁরা এলে লাশ হস্তান্তর করা হবে।