কারাগারে মাহমুদুর ও মান্নার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে স্ত্রী ও স্বজনেরা দেখা করেছেন।
কাশিমপুর কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মাহমুদুর রহমানের সঙ্গে স্ত্রী ফিরোজা মাহমুদ এবং বেলা ১১টার দিকে মান্নার সঙ্গে স্ত্রী মেহের নিগার ও ভাতিজি রেজোয়ানা সুলতানা, শাহনামা শারমিন ও শাহরিনা শারমিন দেখা করেন। তাঁরা সেখানে এই দুই বন্দীর সঙ্গে আধঘণ্টার মতো সময় কাটান।