কারাগারে সন্তানের জন্ম দিলেন নারী জঙ্গি তাবাসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ কারাগারে কন্যাসন্তানের জন্ম দিলেন নারী জঙ্গি তাবাসুম। গত রোববার মধ্যরাতে বিশেষ ব্যবস্থায় তিনি স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন।
তাবাসুমের স্বামী সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবর রহমান বর্তমানে পলাতক আছেন। পরিবারের অন্য সদস্যদের কেউ গত দুদিনে কারাগারে তাবাসুমকে দেখতে আসেননি।
কারারক্ষী আবুল বাশার বলেন, কারা হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে তাবাসুম ও তাঁর কন্যা ভালো আছে। কারাগারের নারী কয়েদিরা তাবাসুম ও তাঁর সন্তানের সেবা–শুশ্রূষা করছেন।
কারাগারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ফরিদুল ইসলাম বলেন, তিনি প্রতিদিনই তাবাসুম ও তাঁর কন্যার দেখাশোনা করছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি। কারা কক্ষের একটি স্থানে বিশেষভাবে বিছানা করে দেওয়া হয়েছে।
২০১৬ সালের ২৩ জুলাই রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার একটি ভাড়া বাড়ি থেকে জিহাদি বই, ককটেল, গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ জেএমবির চার নারী সদস্যকে আটক করে। তাঁরা হলেন বগুড়ার তিন জঙ্গীর তিন স্ত্রী রুমানা আক্তার ওরফে রুমা (২১), তাবাসুম (২২), হাবিবা আক্তার মিশু (১৮) এবং গাইবান্ধার আরেকজনের স্ত্রী রুমানা বেগম (১৯)।