কারাগারে সাঈদীর সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গতকাল বুধবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাঁরা সাঈদীর সঙ্গে দেখা করেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।কারাগার সূত্র জানায়, বেলা পৌনে একটার দিকে সাঈদীর সঙ্গে দেখা করতে তাঁর স্ত্রী সালেহা সাঈদী, ছেলে মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী এবং দুই পুত্রবধূ সুমাইয়া সাঈদী ও সুলতানা শামীম কারাগারে আসেন।