কারাগারে সাঈদীর সঙ্গে পরিবারের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কাশিমপুর কারাগার-২-এ সাঈদীর সঙ্গে দেখা হয় তাঁদের।
কাশিমপুর কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে দেখা করতে সকাল সাড়ে ১১টার দিকে তাঁর পরিবারের ছয়জন সদস্য কারাগারে আসেন। তাঁরা আবেদন করলে দুপুর ১২টার দিকে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়। যাঁরা দেখা করতে আসেন, তাঁরা হলেন দেলাওয়ার হোসাইন সাঈদীর স্ত্রী সালেহা সাঈদী, দুই ছেলে শামীম সাঈদী ও নাছিম ইসলাম, পুত্রবধূ সায়েদা সুমাইয়া এবং দুই নাতি রোমান ও মাহির।