কারাগারে সাকা চৌধুরীর সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) সঙ্গে নারায়ণগঞ্জ কারাগারে তাঁর স্ত্রী, ছেলেমেয়েরা সাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, দুই ছেলে ফয়েজ কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও ফয়েজ কাদের চৌধুরীর স্ত্রী ব্যারিস্টার তানিয়া আহমেদ কারাগারের ভেতর তাঁর সঙ্গে কথা বলেন।নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সাকা চৌধুরীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করার আবেদন জানালে তাঁদের অনুমতি দেওয়া হয়।শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, পরিবারের সদস্যরা কারাগারে সাকা চৌধুরী সঙ্গে দেখা করতে কারা কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন। অনুমতি পাওয়ার পর গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সাকা চৌধুরীর পরিবারের লোকজন তাঁর সঙ্গে দেখা করেন। গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।