প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার কারাগারের অমৃত বুনার্জি (২৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি গতকাল বুধবার বেলা দুইটা ১০ মিনিটে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বড়লেখা উপজেলার পাথারিয়া চা-বাগানের পুরাটিলার মোদক বুনার্জির ছেলে। জেলা কারাগার সূত্রে জানা গেছে, অমৃত বুনার্জি শ্বাসকষ্টের রোগী হিসেবে গত ১৮ এপ্রিল থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বেলা পৌনে একটায় হাসপাতালের বাথরুমে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টারত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তির পর সেখানে তিনি মারা যান।