কারাগারে ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান ভবন এলাকা থেকে আটক ১১ জনকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের এ আদেশ দেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, আটক ১৩ জনের মধ্যে যাচাই-বাছাই করে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনকে চকবাজার থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে আদালতে পাঠানো হয়। বিচারক তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই ১১ জনের মধ্যে চট্টগ্রাম সরকারি কলেজ ও বায়তুশ শরফ মাদ্রাসাসহ নগরের কয়েকটি কলেজের ছাত্র রয়েছে।