কারাগারের অব্যবস্থাপনা তদন্তে কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অব্যবস্থাপনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম। গতকাল বুধবার বিকেলে তিনি কারাগার পরিদর্শন করে ওই কমিটি গঠন করেন।
কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামালকে।
জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম বলেন, কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জমা দেওয়া হবে।